ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট ইয়াবা সেবনের অভিযোগে আলোচনায় বিএনপি নেতা সাইদুর রহমান ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা রেল যোগাযোগের আওতায় আসছে মেহেরপুরসহ আরও ১০ জেলা গোপনে বিয়ে করে লাপাত্তা ছাত্রদল নেতা ইতিহাস বলছে, আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

ভোলা-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

আসন্ন সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম নির্বাচন থেকে সরে গেলেন। জামায়াতে ইসলামীর ওই প্রার্থী নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ালে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানান।  ২২ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচনি প্রচারের প্রথম দিন দৌলতখানে উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যালয় দিনভর ছিল বন্ধ। এলাকায় গুঞ্জন ছিল, জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচনি লড়াইয়ে মাঠে নামার ১০ দলীয় ইসলামী জোটের সবুজ সংকেত পাননি।

গতকাল শুক্রবার রাতে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক জানান, কেন্দ্রীয় ১০ দলের ইসলামী জোটের প্রার্থী ছাতা প্রতীকের এলডিপির মোখফার উদ্দিন চৌধুরীকে ভোলা-২ আসন থেকে নির্বাচন করার মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা মাঠে আমাদের দলীয় রুটিং ওয়ার্ক সাংগঠনিক কাজ করে যাব । জোটের প্রার্থী আমাদের ডাকেননি। নির্বাচনি লড়াইয়ে এযাবৎ আমাদের সহযোগিতাও চাননি।

এদিকে বোরহানউদ্দিন উপজেলা জামাায়াতে ইসলামীর আমির এবং আসন পরিচালক মাওলানা মাকসুদুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দৌলতখান ও বোরহাউদ্দিনবাসী এবং নেতাকর্মীদের অবগতির লক্ষ্যে লিখেছেন, ১০ দলীয় ইসলামী জোটের কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ইসলাহী স্বার্থের কথা বিবেচনা করে আমরা আসন্ন এই নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনো দুর্বলতা বা ভয়ের কারণে নয়, বরং এটি সংগঠনের শৃঙ্খলা, উম্মাহর ঐক্য এবং আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রাধিকার দেওয়ার একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত।

আমরা জানি, এই সিদ্ধান্তে অনেকের মনে কষ্ট, হতাশা কিংবা প্রশ্ন জাগতে পারে। আপনাদের সেই অনুভূতির প্রতি আমরা গভীরভাবে সম্মান জানাই। তবু দৃঢ় বিশ্বাস রাখি, আল্লাহ তাআলা যে পথে কল্যাণ রেখেছেন, সেখানেই আমাদের অবিচল থাকা উচিত। আজকে আমরা এক ধাপ পিছিয়ে এলেও ইনশাআল্লাহ আদর্শ ও ন্যায়ের সংগ্রাম এক মুহূর্তের জন্যও থেমে থাকবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

ভোলা-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

আপডেট সময় ১২:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬