ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট ইয়াবা সেবনের অভিযোগে আলোচনায় বিএনপি নেতা সাইদুর রহমান ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা রেল যোগাযোগের আওতায় আসছে মেহেরপুরসহ আরও ১০ জেলা গোপনে বিয়ে করে লাপাত্তা ছাত্রদল নেতা ইতিহাস বলছে, আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

বিনা পয়সায় ভোট দেবেন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় সার্ভিস দেবো: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনারা বিনা পয়সায় ভোট দেবেন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সার্ভিস দেব। গতকাল ​শুক্রবার দেবিদ্বারে দ্বিতীয় দিনের নির্বাচনি পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। আমরা এমন কোনো নেতা পাশে রাখব না, যে ইনসাফের কথা বলে মানুষের টাকা আত্মসাৎ করবে। রাজনীতিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে হবে। রাজনীতি যদি ব্যয়বহুল ও বিলাসিতার বিষয়ে পরিণত হয়, তাহলে তা ব্যাংক ডাকাত, লুটেরা ও দুর্নীতিবাজদের দখলে চলে যাবে।

​রাজনীতিতে বিদ্যমান ‘ভিআইপি কালচার’ নিয়েও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আয়োজকদের প্রতি অনুরোধ, আপনারা নেতাদের ঘিরে রেখে কৃত্রিম বলয় তৈরি করবেন না। নেতাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেললে তিনি নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েন। এতে রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে যায়।’

​​তিনি আরও বলেন, ‘রাজনীতিতে যেন শুধু শিক্ষিত ও সজ্জন ব্যক্তিরাই আসে। ব্যাংক ডাকাতেরা রাজনীতিতে আসে তাদের অবৈধ সম্পদ রক্ষা করতে এবং ট্যাক্স ফ্রি গাড়ি-বাড়ি সুবিধা নিতে। রাজনীতি যেন কোনোভাবেই বিনিয়োগের ‘রিটার্ন’ পাওয়ার মাধ্যম না হয়, তা ভোটারদেরই নিশ্চিত করতে হবে।’ কেন্দ্র দখল ও হুমকির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ভোট দেওয়া সম্পূর্ণ ভালোবাসার বিষয়, এখানে জোরজবরদস্তির কোনো স্থান নেই।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

বিনা পয়সায় ভোট দেবেন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় সার্ভিস দেবো: হাসনাত

আপডেট সময় ১২:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬