বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (২৩ মার্চ) সংগঠনের ভেরিফাইড Bangladesh Jamaat-e-Islami ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।
কর্মসূচির প্রথম দিন, ২৫ মার্চ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর এবং জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা Dr. Shafiqur Rahman। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতারা বক্তব্য রাখবেন।
পরবর্তী দিন, ২৬ মার্চ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে সকালে ডা. শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।
এই দুই দিনের কর্মসূচির মাধ্যমে জামায়াতে ইসলামী স্বাধীনতার মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং দেশের স্থিতিশীলতা ও ঐক্যবদ্ধতা পুনর্ব্যক্ত করবে।

ডেস্ক রিপোর্ট 

























