ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চলবে’—ইরানের সামরিক বাহিনীর ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে “পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত” লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের এক মুখপাত্র এ অবস্থান তুলে ধরেন।

ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদির বক্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। তিনি বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, দৃঢ়প্রতিজ্ঞ ও বিজয়ের লক্ষ্যে অবিচল রয়েছে।

তার ভাষায়, “পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।”

তবে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি এই ইরানি জেনারেল। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো কূটনৈতিক আলোচনা বা সমঝোতায় ছাড় না দেওয়ার বার্তা দিতেই ইরানের সামরিক বাহিনীর কঠোর অবস্থান তুলে ধরা হয়েছে।

চলমান উত্তেজনার মধ্যে এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চলবে’—ইরানের সামরিক বাহিনীর ঘোষণা

আপডেট সময় ০৭:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬