ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই অনবে সরকার: আইনমন্ত্রী হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত ব্রিকসে যোগ দেওয়ার পর থেকে অসুস্থ চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার আহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এনসিপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি ইরানের সঙ্গে যু’দ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প দুই বাসের চাপায় সড়কে ঝরল মাইলস্টোনের শিক্ষিকার প্রাণ সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুতিদের একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী  জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে ‘ফিলিস্তিনি প্রেসিডেন্টকে’ ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

ছাত্র-জনতার বিপ্লবী সরকার গঠনের ঘোষণা, ড. ইউনূসের পাশে থাকার প্রত্যয় এনসিপি নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১৪৮১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল সংগঠক মেহরাব সিফাত ঘোষণা দিয়েছেন, ২০২৪ সালের ছাত্র-জনতা যেভাবে ড. মুহাম্মদ ইউনূসের ওপর দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “যদি কোনো বৈদেশিক ষড়যন্ত্র বা ঘরোয়া চাপে ড. ইউনূসকে পদত্যাগে বাধ্য করা হয়, তবে তা ইতিহাসে লেখা থাকবে। কিন্তু তার চেয়েও বড় ইতিহাস এবার তৈরি হবে এই বাংলার মাটিতে—ছাত্র-জনতা এবার গঠন করবে বিপ্লবী সরকার।”

ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। মনে করবেন না দায়িত্ব শেষ। আমাদের আরও বেশি সংগঠিত হতে হবে। গত ১৭ বছরের আওয়ামী জাহিলিয়াতের সময় যখন একটি কেন্দ্রীয় ডাকে নিপীড়িত মানুষ রাজপথে নেমেছিল, এবারও সেই ঐক্য দরকার। তবে এবার আন্দোলন ধ্বংসের জন্য নয়, গঠনের জন্য। আমাদের নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) সদস্য আজগর শেখ। এতে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, রাজৈর উপজেলা এনসিসি সদস্য মহাসিন ফকির ও জাবের হাওলাদার এবং রাজৈর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফরান জামি প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই অনবে সরকার: আইনমন্ত্রী

ছাত্র-জনতার বিপ্লবী সরকার গঠনের ঘোষণা, ড. ইউনূসের পাশে থাকার প্রত্যয় এনসিপি নেতার

আপডেট সময় ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫