ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর বিদেশে আরামের বদলে দেশে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবির নেতা সিবগাতুল্লাহ নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ কর্মকর্তার টেবিলে জীবন্ত কুকুর ছেড়ে অভিনব প্রতিবাদ! নাসিকে তুমুল শোরগোল স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জামায়াত সেক্রেটারির কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা ভারতের স্বাদহীন ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় আড়তদারকে জরিমানা

নাহিদ ইসলামের বিরুদ্ধে ‘চরম মিথ্যা বলার’ অভিযোগ রাশেদ খানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে নাহিদ ইসলাম আজ (শনিবার, ২৪ মে) চরম মিথ্যা কথা বলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, “নাহিদ ইসলামকে আমি গণঅভ্যুত্থানের নায়ক হিসেবে খুবই পছন্দ করি। কিন্তু আজ সে একটি চরম মিথ্যা কথা বলেছে। তার দলের লোকেরাও জানে, সে আজ মিথ্যার আশ্রয় নিয়েছে। সংবাদ সম্মেলনের সময় যারা তার পাশে ছিলেন, তারাও বিষয়টি জানেন।”

তিনি দাবি করেন, দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির শতভাগ সম্পর্ক রয়েছে। এনসিপি গঠনের প্রক্রিয়ায় নাহিদ ইসলাম (তৎকালীন উপদেষ্টা), মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাদের দলের অধিকাংশ নীতিনির্ধারণী আলোচনা মন্ত্রীপাড়ায় নাহিদের বাসায় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাশেদ খান বলেন, এই তিনজন উপদেষ্টা পদে থেকেই দল গঠনে যুক্ত হয়ে শপথ লঙ্ঘন করেছেন এবং সরকারের কাছে এর সমস্ত তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, “নাহিদ ইসলাম যেভাবে এই দুই ছাত্র উপদেষ্টাকে ডিনাই (অস্বীকার) করলো, তা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে আরও কতোজনকে এমনভাবে অস্বীকার করা হবে, তা বলা মুশকিল। এমনকি আমাদের দল থেকেও কিছু সদস্যকে ভাগিয়ে নেওয়ার জন্য আসিফ মাহমুদ তাদের ফোন করে, বৈঠক করে ও মেসেজ করে যোগাযোগ করেছে।”

রাশেদ খান বলেন, “আমি সবসময় নাহিদ ইসলামের কাছ থেকে সত্য কথা প্রত্যাশা করি। সত্য সবসময় সুন্দর, কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ আমার কাছে গ্রহণযোগ্য নয়।”

তিনি পরামর্শ দেন, “সত্যকে আঁকড়ে ধরে যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে অগ্রসর হওয়া যায়।” পাশাপাশি তিনি জানান, তার বক্তব্যের সত্যতা নিয়ে যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে তিনি প্রস্তুত এবং তার দাবি শতভাগ সত্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর

নাহিদ ইসলামের বিরুদ্ধে ‘চরম মিথ্যা বলার’ অভিযোগ রাশেদ খানের

আপডেট সময় ০৩:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫