ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে: নাসীরুদ্দীন ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি

অনুমতি ছাড়া হজের চেষ্টা, সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

এবার হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জন প্রবাসী ও এক সৌদি নাগরিককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির হজ নিরাপত্তা বাহিনী। প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি এলাকা ও উপত্যকা ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের কাছে হজ পালনের কোনো বৈধ অনুমতিপত্র (পারমিট) ছিল না বলে জানানো হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসীকে আটক করে। অভিযোগ অনুযায়ী, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ বিজ্ঞাপন প্রচার করে প্রতারণা চালিয়ে আসছিলেন। অভিযানে জাল কার্ড, ভুয়া নথিপত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

তৃতীয় অভিযানে অবৈধভাবে তিন আফগান নাগরিককে মক্কায় প্রবেশ করানোর চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়। আটক আফগান নাগরিকদের কাছেও হজের বৈধ অনুমতি ছিল না বলে জানায় কর্তৃপক্ষ।

সৌদি নিরাপত্তা বাহিনী হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়া যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। তথ্যসুত্র: সৌদি গেজেট 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি

অনুমতি ছাড়া হজের চেষ্টা, সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

আপডেট সময় ০২:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬