ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলা, যুদ্ধবিরতির মধ্যেই নতুন উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৮৯৯ বার পড়া হয়েছে

ইরাকের ইমাম আলী সামরিক ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পরপরই এই হামলা সংঘটিত হলো। খবর আলজাজিরা ও আল সুমারিয়া টিভির।

মঙ্গলবার (২৪ জুন) সকালে বাগদাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল সুমারিয়া একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দেখা যায়—ইমাম আলী ঘাঁটির একটি রাডার ইউনিট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। চ্যানেলটি হামলার একটি স্থিরচিত্রও প্রকাশ করেছে।

তবে এই হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। কোনো গোষ্ঠী বা দেশ এখনো হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে এই হামলাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, ইমাম আলী ঘাঁটি ইরাকে ইরানপন্থী মিলিশিয়া ও কিছু বিদেশি সামরিক উপস্থিতির জন্য পরিচিত, যা অতীতেও একাধিকবার বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইরাকি নিরাপত্তা বাহিনী। তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলা, যুদ্ধবিরতির মধ্যেই নতুন উত্তেজনা

আপডেট সময় ০৯:২২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫