ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের, সামনে যে সমীকরণ হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব? জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা ঢাবির ফজলুল হক মুসলিম হলে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে  কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজছে। খবর বিবিসি বাংলা

এদিকে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে দুটি ধাপে ৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রথম ধাপে দুটি এবং পরে আরও চারটি ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এর মধ্যে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র বীরশেবার একটি ভবনে আঘাত হেনেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি বলেন, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স পোস্টে বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে এখনও আনুষ্ঠনিকভাবে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে আমারও হামলা বন্ধ করব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আপডেট সময় ০২:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫