ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ‘ইরানের জয়’: শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

4646

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবির্তির মধ্যেই ইরান সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই ঘটনাকে ‘বড় ধরনের জয়’ হিসেবে উদযাপন করছেন।

মঙ্গলবার (২৪ জুন) ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও এ ঘোষণা নিশ্চিত করেছে। তবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ঠিক আগেই ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়, যাতে অন্তত চারজন নিহত হয়েছে। ইসরায়েল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এ যুদ্ধবিরতিকে “যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দেওয়ার প্রমাণ” বলে উল্লেখ করে বলেন, “এই বিজয় পুরো অঞ্চলে ইরানের সক্ষমতা নতুন করে দেখিয়েছে।”

ইরান পার্লামেন্টের স্পিকার ও আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের গালিবাফের শীর্ষ উপদেষ্টা মেহদি মোহাম্মাদি এক্স-এ (টুইটার) লিখেছেন—
“একটি নতুন যুগ শুরু হয়েছে। এটি একটি বৃহৎ ও ইতিহাস গড়া বিজয়।”

এদিকে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন,
“ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ উৎপাটন করতে পারবে না। আমাদের সক্ষমতা ও শক্তি বিবেচনায় এ কর্মসূচি অটল থাকবে এবং কোনোভাবেই থামানো যাবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ‘ইরানের জয়’: শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া

আপডেট সময় ১০:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫