ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও বন্ধ ইন্টারনেট, দিল্লিতে কী ঘটছে? নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়াচ্ছে জামায়াত: প্রতিমন্ত্রী ফরহাদ সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল যে রোগে মাঝে মাঝে অচেতন হয়ে যান সাহাবুদ্দিন স্পিকারের বাসভবনে জারি হলো ভিভিআইপি নিরাপত্তা ৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি: স্পিকার রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, শরীরে ৪৩ সেলাই যুক্তরাজ্যে মা-মেয়েসহ ৩ ব্রিটিশ-বাংলাদেশির প্রাণ গেল সাগরে

স্পিকারের বাসভবনে জারি হলো ভিভিআইপি নিরাপত্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বাসভবন ও সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার।

শুক্রবার রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়ার পরই বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) প্রয়োজনীয় ভিভিআইপি নিরাপত্তা ও প্রটোকল কার্যক্রম শুরু করে। দুপুরের পর থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় এসএসএফের গাড়িবহর মোতায়েন করা হয়। পাশাপাশি স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত নিরাপত্তা ও বিশেষ প্রটোকলের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত একটি গাড়িসহ এসএসএফের একাধিক প্রটোকল যানবাহন জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তখন থেকেই কার্যকর করা হয়।

এদিকে সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। নতুন রাষ্ট্রপতি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আবারও বন্ধ ইন্টারনেট, দিল্লিতে কী ঘটছে?

স্পিকারের বাসভবনে জারি হলো ভিভিআইপি নিরাপত্তা

আপডেট সময় ০৬:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬