ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

পশ্চিম তীরে হামলায় ৪ ইসরায়েলি হতাহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

অধিকৃত পশ্চিম তীরে আবারও রক্তক্ষয়ী সহিংসতার ঘটনা ঘটেছে। নাবলুসের কাছে এক বন্দুক হামলায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনার পর পাল্টা অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নাবলুসের কাছে অবৈধ হাভাত গিলাদ বসতিতে এই হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, এক নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনিয়ে নিয়ে ফিলিস্তিনি হামলাকারীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হন এবং আরও তিনজন আহত হন।

ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা এমডিএ জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহত ব্যক্তিও চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হামলার পর ইসরায়েলি বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ওই অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।

সাম্প্রতিক এই ঘটনার পর অধিকৃত পশ্চিম তীরে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নাবলুস ও আশপাশের এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন এবং তল্লাশি জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে সমর্থনের অভিযোগে ইনফান্তিনোকে অব্যাহতি দিল আইওসি

পশ্চিম তীরে হামলায় ৪ ইসরায়েলি হতাহত

আপডেট সময় ০৪:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬