ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনলাইনে আইফোন অর্ডার করেছিলেন। কিন্তু পার্সেল খুলে দেখলেন, স্মার্টফোনের বদলে রয়েছে দাড়ির তেল। এমন ঘটনাকে কেন্দ্র করে দায় এড়াতে পারেনি ভারতের ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট। গ্রাহকের পক্ষে রায় দিয়ে প্রতিষ্ঠানটিকে প্রায় ১ লাখ ৮২ হাজার রুপি পরিশোধের নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের একটি ভোক্তা আদালত।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলে মুম্বাইয়ের এক বাসিন্দা ফ্লিপকার্ট থেকে প্রায় ১ লাখ ১১ হাজার ৭৯৩ রুপিতে একটি অ্যাপল আইফোন ১৪ প্রো অর্ডার করেন। চার্জার ও মোবাইল কভার ঠিক থাকলেও ফোনের বাক্স খুলে তিনি দেখতে পান, সেখানে আইফোনের পরিবর্তে রয়েছে দাড়ির তেল এবং কিছু প্যাকেজিং সামগ্রী।

এরপর তিনি একাধিকবার ফ্লিপকার্টের গ্রাহকসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও অভিযোগের কার্যকর সমাধান পাননি। বরং তার অভিযোগ ‘সমাধান হয়েছে’ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়।

রায়ে আদালত বলেন, শুধু বিক্রির প্ল্যাটফর্ম হওয়ার অজুহাতে কোনো ই-কমার্স প্রতিষ্ঠান দায় এড়াতে পারে না। ভুল পণ্য সরবরাহের অভিযোগ যথাযথভাবে তদন্ত না করা এবং গ্রাহককে প্রতিকার না দেওয়া সেবায় গুরুতর ঘাটতির শামিল।

আদালত ফ্লিপকার্ট ও সংশ্লিষ্ট বিক্রেতাকে মূল অর্থ সুদসহ ফেরত দেওয়ার পাশাপাশি ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ এবং ২০ হাজার রুপি মামলা পরিচালনার খরচ পরিশোধের নির্দেশ দিয়েছেন। তবে অ্যাপল ইন্ডিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

আপডেট সময় ০৬:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬