ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মাহমুদা মিতু চলে গেলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় আনন্দের হাওয়া, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, দোহায় বৈঠক মঙ্গলবার তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ আসিফ মাহমুদ আমাকে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫০০ ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত

যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে: শবনম ফারিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার মতে, বাংলাদেশে ক্ষমতায় যে-ই আসুক না কেন, তারা চুরি করবে। তবে তিনি চান, এমন কেউ ক্ষমতায় আসুক যারা ‘রয়ে সয়ে চুরি করবে’। সম্প্রতি একটি গণমাধ্যমের শোতে অংশ নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

শবনম ফারিয়া বলেন, ‘আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক। চুরি করবে না-এটা আমাদের দেশে সম্ভব নয়।’

এ সময় মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, ‘আগের চেয়ে এখন মতপ্রকাশের স্বাধীনতা অনেক বেশি। তবে সবাই সেই স্বাধীনতা পাচ্ছে না। যদি মতপ্রকাশের স্বাধীনতা থাকে, তাহলে যারা ক্ষমতায় নেই, তাদেরও কথা বলার সুযোগ দিতে হবে। সবাই কথা বলবে, কিন্তু তারা পারবে না-এটা তো ন্যায়সংগত নয়।’

এ ছাড়া দেশে মব কালচার বেড়ে যাওয়ার প্রসঙ্গও তোলেন ফারিয়া। তিনি বলেন, ‘সরকারের অনেক কাজ আমি অ্যাপ্রিশিয়েট করি, আবার অনেক বিষয় করি না। তবে এই যে মব কালচার তৈরি হয়েছে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের ক্ষমতা নেই বলেই মনে হয়। যেমন-৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দেয়নি। হয়তো দিয়েছে, তবে সেটা আমাদের চোখে আসেনি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মাহমুদা মিতু

যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে: শবনম ফারিয়া

আপডেট সময় ০৬:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫