ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

বিএনপি কীভাবে ভোটকেন্দ্র দখল করবে, সেটির আজ টেস্ট ম্যাচ হয়েছে: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৭৭৮ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনারা দেখেছেন, কীভাবে বিএনপির একজন নেত্রী বলছেন, আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম। অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন। আমরা দেখেছি, নির্বাচন কমিশনের বাইরে লাঠিসোটা নিয়ে মহড়া দিচ্ছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন অফিসের এই অবস্থা। সারা দেশে এই বিএনপির যারা রয়েছে, এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কীভাবে ভোটকেন্দ্র দখল করবে, সেটির আজকে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে।’

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানি চলাকালে হাতাহাতি ও মারামারি হয়। এর জেরে বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা।

হাসনাত বলেন, ‘আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলব, আমরা আপনারা ‘২৪ পরবর্তী জনগণের পালসকে বুঝুন। নয়তো আবার বাংলাদেশ একটি সংকটের দিকে যাবে।’

নির্বাচন কমিশনের ভূমিকাকে সবসময় প্রশ্নবিদ্ধ করেছেন জানিয়ে হাসনাত বলেন, ‘আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ আমাদের নেতা-কর্মীদের নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীদের ফ্রি এক্সিট দিয়েছে। এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির পার্টি অফিস হয়ে গিয়েছে।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে হাসনাত আরও বলেন, ‘আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে। তারা আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। তারা আবার ১/১১-এর মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় দেখতে চাই। নির্বাচন কমিশন যেভাবে দলকানা, একটি দলের প্রতি, একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমরা যে নির্বাচনমুখী হচ্ছি, তার পথে অন্তরায় বলে মনে করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ধরে নেব, তাদের কার্যক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা। আজ নির্বাচন কমিশনে যে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিএনপি কী অবস্থান নেয়, আমরা সেদিকে নজর রাখব।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

বিএনপি কীভাবে ভোটকেন্দ্র দখল করবে, সেটির আজ টেস্ট ম্যাচ হয়েছে: হাসনাত

আপডেট সময় ০৬:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫