ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

সংসদ ভবন অভিমুখে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের মিছিল, অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৯০৩ বার পড়া হয়েছে

এবার রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় জমায়েত ও ঝটিকা মিছিলের শঙ্কায় সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে ডিএমপির গোয়েন্দা ও থানা পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর পান্থপথ পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর ফার্মগেট, পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে।

তিনি বলেন, রাজধানীর তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার সময় ককটেলসহ অনেক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ডিবি পুলিশের অভিযানে এক স্থান থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি সূত্র নিশ্চিত করেছে। মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ বিকেল ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

ডিএমপির দেওয়া তথ্যানুযায়ী, সর্বশেষ খবর অনুযায়ী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

সংসদ ভবন অভিমুখে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের মিছিল, অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫