ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রকাশ ‘পুষ্টির ঘাটতি’ হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী শাহ আলী মাজারে হামলার ঘটনা নিয়ে মুখ খুললো জামায়াত অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত: শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শাহ আলীর মাজারে হামলা, ৩ আসামি দুইদিনের রিমান্ডে পরীক্ষার হলে খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত সৌদিতে ব্যাপক ধরপাকড়, ১১ হাজার প্রবাসীকে বহিষ্কার হামে শিশুমৃত্যুতে নিজের দায় আছে কি না, জানেন না স্বাস্থ্যমন্ত্রী তালেবানের নতুন আইন: ‘কুমারী মেয়ের নীরবতাই’ বিয়ের সম্মতি

জাপান উপযুক্ত সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, এবং ইসরায়েল বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিবে: প্রধানমন্ত্রী শিগেরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

এবার ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নে বাধা দেয়, তাহলে তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ভাষণে ইশিবা বলেন, “জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এই স্বীকৃতি প্রদান সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবো। সেই সঙ্গে আমি বলবো, সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ।”

“আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনও দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয়, তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে কঠোর।” প্রসঙ্গত, গত সোমবার ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন করেছে ফ্রান্স এবং সৌদি আরব।

সেই সম্মেলনে এবং সম্মেলনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ বেশ কয়েকটি দেশ। জাপানও স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে শেষ পর্যায়ে পিছিয়ে আসে টোকিও। বর্তমানে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে ৮০ শতাংশই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জাপান উপযুক্ত সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, এবং ইসরায়েল বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিবে: প্রধানমন্ত্রী শিগেরু

আপডেট সময় ০৩:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫