ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

গাজীপুরে তুলার গুদাম আগুন—ঝুঁকি মাথায় নিয়ে মালামাল উদ্ধার করে প্রশংসায় ভাসছেন ওসি খালিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর পূবাইল কুদাব পশ্চিম পাড়া এলাকায় তুলার একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় মানবিক ও সাহসী ভূমিকার নজির রাখলেন পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন। রোববার (২৩ নভেম্বর) দুপুরে আগুন লাগার পর মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে তিনি নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে ভেতরে ঢুকে মাথায় করে মালামালের বস্তা বাইরে নিতে শুরু করেন। তার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে চারদিকে প্রশংসার জোয়ার বয়ে যায়।

স্থানীয়রা জানান, আগুনের তীব্রতায় প্রথমে কেউই গুদামে ঢোকার সাহস পাননি। কিন্তু ওসিকে সামনে দেখে তারা সাহস পান এবং উদ্ধার কাজে যুক্ত হন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ১০ লাখ টাকার মালামাল নিরাপদ স্থানে সরিয়ে ফেলা সম্ভব হয়।

আগুনে ক্ষয়ক্ষতি সীমিত রাখতে ওসির দ্রুত পদক্ষেপ ভূমিকা রাখে বলে জানায় ফায়ার সার্ভিসও। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুবাইল থানার এসআই নাজমুল হক বলেন, “ওসি স্যার বস্তা মাথায় করে বের করতে শুরু করতেই মানুষ সাহস পেয়েছে। মানুষকে উদ্বুদ্ধ করতেই তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন।”

স্থানীয়রা সামাজিক মাধ্যমে লিখেছেন—‘এমন পুলিশই চেয়েছিলাম।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

গাজীপুরে তুলার গুদাম আগুন—ঝুঁকি মাথায় নিয়ে মালামাল উদ্ধার করে প্রশংসায় ভাসছেন ওসি খালিদ

আপডেট সময় ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫