ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ আসনে নির্বাচন করবে সুন্নী জোট, আমরাই সরকার গঠন করবো: তাহেরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, বৃহত্তর সুন্নী জোট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা সব শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নী জোটের মার্কা মোমবাতিকে বিজয়ী করুন। কারণ, এটাই প্রমাণিত, সুন্নীরাই এদেশে শান্তিপ্রিয়।

গতকাল রবিবার (২৩ নভেম্বর) চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ বাহের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গিয়াসউদ্দিন তাহেরী বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর অনুসারীরা কখনও কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নী মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করবো।

মাহফিলে আরও বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথা বৃহত্তর সুন্নী জোট মনোনীত প্রার্থী মাওলানা এএইচএম আহসান উল্লাহ। আরও বক্তব্য রাখেন জেলা গাউছিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক আল্লামা আনম সাইফুল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩০০ আসনে নির্বাচন করবে সুন্নী জোট, আমরাই সরকার গঠন করবো: তাহেরী

আপডেট সময় ১০:৩১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫