ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সারাদেশে আগামী ৫ দিন থাকবে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির দাপট  রূপপুর থেকে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৪ হাজার শিক্ষার্থী সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত পলক জাতীয় গ্রিডে যুক্ত হলো ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ

বাউল শিল্পীর গলা ধরা মানে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা: নীলা ইসরাফিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

এবার সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, ইউনেস্কো ২০০৮ সালে বাউল সঙ্গীতকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ স্বীকৃতি দিয়েছে। আমার এই দেশে বাউল শিল্পীর গলা ধরা মানে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা। সেই কাজটাই আপনারা করলেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

নীলা ইসরাফিল বলেন, আপনারা কেন একজন বাউল শিল্পীকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন? সে কি অপরাধ করেছে? সে বলেছে, ইতিমধ্যে মাজার ভাঙা হয়ে গেছে। যেহেতু সামনে নির্বাচন, এখন মাজার ভাঙছে না, সামনে এরকম ঘটনা আরো ঘটতে পারে। সুতরাং আমরা স্বাধীনভাবে যেন গান গাইতে পারি, যে দল আমাদেরকে স্বাধীনভাবে সঙ্গীত চর্চা করতে দিবে, আমরা তাদেরকে ভোট দিব। সেটা কি ধর্ম অবমাননার মধ্যে পড়ে?

নীলা বলেন, জামায়াতে ইসলামী যেভাবে মব সৃষ্টি করছে বাংলাদেশে ড. ইউনূস সিটে বসে চুপচাপ দেখছে। সে মব সৃষ্টিকারের প্রধান নায়ক। এই যে মব সৃষ্টি হচ্ছে এটা নিয়ে সে কথা বলছে না। সে বিদেশ নিয়ে পড়ে আছে। অথচ জামায়াতে ইসলামী কী করে যেখানে সেখানে যাকে পাচ্ছে ধরে মারছে? নীলা আরো বলেন, আমার এই দেশে লালনের জন্ম হয়েছে, আমার এই দেশে লালন চর্চা হয়।

আমার দেশে হাসন রাজার জন্ম হয়েছে। আমার এই দেশে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে। আমরা এখনও যদি যুদ্ধ করতে যাই, এখনও যদি আন্দোলন করতে যায়— তাদের কথায়, তাদের লিখনীতে, তাদের কাবিতায়, তাদের গানে, তাদের ছন্দে— আমরা অনুপ্রাণিত হই। আমরা তাদের তালে তালে আন্দোলনগুলো করি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে আগামী ৫ দিন থাকবে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির দাপট 

বাউল শিল্পীর গলা ধরা মানে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা: নীলা ইসরাফিল

আপডেট সময় ০১:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫