ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২১৬ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে আসছে আরও ৫০ হাজার টন চাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

সিঙ্গাপুর থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৪৩ লাখ টাকা। আজ সোমবার (২৪ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার মেট্রিক নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স আদিত্য বিরলা গ্লোবাল ট্রেডিং (সিঙ্গাপুর) পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৫ এর আওতায় ৫০ হাজার মেট্রিক নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দেয়া হয়েছিল।

আর গত ১২ নভেম্বর ২০২৫-২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৪ এর আওতায় ৫০ হাজার মেট্রিক সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছিল সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সভায় চাল ছাড়াও কয়েক ধরনের সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২১৬ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে আসছে আরও ৫০ হাজার টন চাল

আপডেট সময় ০৪:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫