ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের আচরণে মনে হচ্ছে গরিব শিক্ষকরা দেশের নাগরিক না: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের আচরণে মনে হয় গরিব শিক্ষকরা দেশের নাগরিক না। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন। তবে কিছু কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন।

এ সময় নন-এমপিও শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায়সঙ্গত জানিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা।

উল্লেখ্য, বিগত ২৩ দিন ধরে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সম্মিলিত নন এমপিও ঐক্যপরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন ও অনশন কর্মসূচি করে আসছে শিক্ষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের আচরণে মনে হচ্ছে গরিব শিক্ষকরা দেশের নাগরিক না: রিজভী

আপডেট সময় ০৪:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫