ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা ‘বাবরি মসজিদ’ নির্মাণ উপলক্ষে ৪০ হাজার মানুষকে খাওনো হলো বিরিয়ানি জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা

ভারতে বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং ২৮ জন আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। সোমবার রাজ্যের তেনকাসি জেলার একটি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বাস এবং কোভিলপট্টিগামী আরেকটি বাস তেনকাসি এলাকায় পৌঁছালে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, ঘটনাস্থলেই ৬ যাত্রীর মৃত্যু ঘটে। আহত ২৮ জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়া গতিতে চলছিল। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা কালেক্টরকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতে বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং ২৮ জন আহত

আপডেট সময় ০৪:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫