ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ বন্ধ: জাতীয় ক্রীড়া পরিষদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ (নাক) সকল ফেডারেশনকে নির্দেশ দিয়েছে, নির্বাচনী কোনো প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করতে। চিঠিতে ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান স্বাক্ষর করেছেন।

এমন নির্দেশনার কারণ হিসেবে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়গণ দেশের সম্পদ এবং সকল নাগরিকের নিকট একাত্মতার প্রতীক। খেলাধূলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তিকে কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা এলাকার নির্বাচনী প্রার্থীর জন্য জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় শুভেচ্ছা জানাচ্ছেন। যদিও সরাসরি ভোটের আহ্বান ছিল না, ভিডিওর এক অংশে নির্বাচনী প্রতীক ও ছবি প্রদর্শিত হয়। এর প্রেক্ষিতে ক্রীড়া পরিষদ সতর্ক করেছে, খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়ার অনুমতি নেই।

জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে এবং খেলোয়াড়দেরও নির্দেশ দিয়েছে, এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে জাতীয় ক্রীড়ার সুস্থ পরিবেশ বিপন্ন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ বন্ধ: জাতীয় ক্রীড়া পরিষদ

আপডেট সময় ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫