ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩২২ বার পড়া হয়েছে

এবার ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে রাশেদ খান এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ উপস্থিত ছিলেন। সেই আলোচনায় তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে তিনি ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন। খুব শিগগিরই ঘোষণা দিবে বিএনপি।

বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, হ্যা, সবই থাকব, আল্লাহ ভরসা। রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। সে ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে এ খবর জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করছে বিএনপির নেতাকর্মীরা। তারা এ আসনের বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এখন পর্যন্ত ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের মাত্র একটিতে বিএনপি প্রার্থীর নাম প্রকাশ হলেও বাকি ৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান

আপডেট সময় ০৯:৫৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫