ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু

বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাসুদ সাঈদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

এবার পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু পিরোজপুর বিজ্ঞান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় তার কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানালেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী।

গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটে নব নির্বাচিত বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর অফিসে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, পৌর আমির ইসাহাক আলী খানসহ জামায়াত শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সভাপতি, আহসানুল কবির সিনিয়র সহ সভাপতি ও মেহেদী হাসান সহ-সভাপতি নির্বাচিত হন।

এ সময় মাসুদ সাঈদী বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বেশি যেন না রাখে এবং বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন কমিটি সবসময় নজরদারি রাখবেন। তিনি আরও বলেন, বাজারের ভিতরে যেন যত্রতত্র দোকান বসিয়ে মানুষের ভোগান্তি তৈরি করা না হয় এবং কোনো প্রকার ভেজাল জিনিস বিক্রি করে ক্রেতাদের ঠকানো না হয়-এ বিষয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১

বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাসুদ সাঈদী

আপডেট সময় ১০:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫