ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

বাংলাদেশকে নিয়ে আইসিসির অসঙ্গতিপূর্ণ অবস্থানে আমি গভীরভাবে হতাশ: শহীদ আফ্রিদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

গত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যেতে চায়নি, শেষ পর্যন্ত যায়ওনি। নিরাপত্তা শঙ্কা থাকায় তাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করার ব্যবস্থা করে আইসিসি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে টি-২০ বিশ্বকাপের আগে নিরাপত্তা শঙ্কা দেখিয়েছে বাংলাদেশও। কিন্তু আইসিসি বিসিবির চাওয়া অনুযায়ী ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরায়নি।

এদিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে অসঙ্গতিপূর্ণ মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সিদ্ধান্তটি তাকে হতাশ করেছে। এক্সে এক পোস্টে কিংবদন্তি এই ক্রিকেটার লেখেন, ‘আমি একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। বাংলাদেশে এবং আইসিসির বিভিন্ন ইভেন্টে খেলেছি। আজ আইসিসির অসঙ্গতিপূর্ণ অবস্থানে আমি গভীরভাবে হতাশ। ২০২৫ সালে পাকিস্তান সফরে না যাওয়ার ক্ষেত্রে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি গ্রহণ করেছে, অথচ একই ধরনের বোঝাপড়া বাংলাদেশকে দিতে তারা অনিচ্ছুক।’

এদিকে আফ্রিদি বলেছেন, ক্রিকেট নায্যতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। আর আইসিসির উচিত বন্ধন দৃঢ় করা, দুর্বল করা নয়। ‘বৈশ্বিক ক্রিকেট পরিচালনার ভিত্তি হলো ধারাবাহিকতা ও ন্যায্যতা। বাংলাদেশের খেলোয়াড়রা এবং দেশের কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার, দ্বৈত মানদণ্ডের নয়। আইসিসির উচিত সেতু গড়া, সেতু ভাঙা নয়।’

বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত তাদের খেলাই হচ্ছে না। ভারতে গিয়ে খেলবে কি না, এই সিদ্ধান্তের জন্য বিসিবিকে গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, তারা আগের সিদ্ধান্তেই অনড়। এর দুদিন পর গতকাল বাংলাদেশকে বাদ দেওয়ার অফিসিয়াল ঘোষণা দিয়েছে আইসিসি।

এদিকে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। তারা সুযোগ পাচ্ছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বিশ্বকাপে জায়গা না পাওয়াদের মধ্যে স্কটিশদের অবস্থান সবার শীর্ষে। ১৮২ রেটিং ও ৪১৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৪ নম্বরে আছে। অবশ্য দলটি বাছাইপর্বের বাধা উতরাতে পারেনি। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশকে নিয়ে আইসিসির অসঙ্গতিপূর্ণ অবস্থানে আমি গভীরভাবে হতাশ: শহীদ আফ্রিদি

আপডেট সময় ১১:৪৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬