ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল নওগাঁ সীমান্তে গভীর রাতে ১৭ জনকে পুশইন, মুখোমুখি বিজিবি-বিএসএফ

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৫ এপ্রিল) বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশের গণতন্ত্রকামী জনগণ ভোট দিয়ে আমাদের সরকারকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসেবে জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। 

রাষ্ট্রযন্ত্রের নিয়োগ বদলি পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রধান বিবেচ্য হিসেবে দেখার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধা নির্ভর আত্মবিশ্বাসী সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকারি কর্মে নিয়োজিত মানবসম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধ পরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬