ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’

সবাই ঘর থেকে বের হয়ে আসি, দুষ্টরা পালাতে বাধ্য হবে: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

এবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যদি সবাই ঘর থেকে বের হয়ে আসি, দুষ্টরা পালাতে বাধ্য হবে। আমি শুনেছি এখনো হুমকি-ধামকি দিচ্ছে। আমরা কি কারো রাজত্বে আছি? এই দেশের জমিদার বানাইছি কাউকে আর আমরা এখানে প্রজা? আমরা ভাড়াটিয়া নই, তারা মালিক নন। আমরা সবাই এই দেশের মালিক। সুতরাং কারো হুমকি বা চোখ রাঙানিতে আমরা ভয় পাব না, ইনশাল্লাহ।”

“আপনারা ঘুরে দাঁড়ান, কোমর শক্ত করুন, আমাদের পাশে পাবেন। এই দেশ আমাদের। আমরা দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসবো এবং সবাই মিলে দেশ গড়ব”, বলেন তিনি। তিনি আরও জানান, “গতকাল আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি। আমরা বলেছি যে আপনি একজন মর্যাদাবান মানুষ, সম্মানিত মানুষ। আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছে।

তিনি বলেন, ‘এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করব।’ প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ‘আমি আমার কথায় দৃঢ় আছি এবং নির্বাচনের মাধ্যমে সবাই হাসিমুখে ভোট দিবে। কেউ দেখতে পাবে না তার ভোট অন্য কেউ দিয়েছে, মাস্তানরা ভোট কেন্দ্র দখল করেছে বা কালো টাকা দিয়ে ভোট কেনা হয়েছে।’”

ডা. শফিকুর রহমান বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন তিনি এমন একটি নির্বাচন চান যা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে জনগণ শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত ভাবে অংশগ্রহণ করবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪

সবাই ঘর থেকে বের হয়ে আসি, দুষ্টরা পালাতে বাধ্য হবে: জামায়াত আমির

আপডেট সময় ০২:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫