ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’

আমরা যদি ভুল করে থাকি সংশোধন করে দেবেন: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪৮৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের সন্তানের মতো, যদি কোনো ভুল করে থাকি আপনারা সংশোধন করে দেবেন।

আজ রোববার (২৫ মে) বেলা ১১টায় এনসিপির চট্টগ্রাম (দক্ষিণ) জেলার বিভিন্ন উপজেলায় পথসভার অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী বাজার ও কর্ণফুলী মইজ্জ্যারটক এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপির নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। যে বাংলাদেশে জনগণই হবে ক্ষমতার উৎস। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, এখন কি আপনাদের কথা বলতে কোনো ভয় লাগে?

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে শহীদ আর আহতদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশটা অবশ্যই জবাবদিহিতামূলক গড়ে তুলতে হবে। যে বাংলাদেশে রাতে আর কোনো নির্বাচন হবে না, ইউএনও-পুলিশ দিয়ে মিথ্যা ইলেকশন হবে না, যে বাংলাদেশে ইসলাম চর্চা করতে গিয়ে মারধর আর নির্যাতনের শিকার হবে না। এই বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, যেখানে একবারের অধিক কেউ প্রধানমন্ত্রী হবে না।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, জনগণের অধিকার সংরক্ষিত হবে না এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই আমাদের পুলিশ জনগণের জন্য কাজ করবে, মন্ত্রণালয়-সচিবালয় সরকার সব প্রতিষ্ঠান জনগণের জন্য কাজ করবে।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভীসহ জেলা ও উপজেলার নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪

আমরা যদি ভুল করে থাকি সংশোধন করে দেবেন: হাসনাত

আপডেট সময় ০৩:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫