ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক

নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, আস্থা পুনর্ব্যক্ত দলগুলোর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৬৬৯ বার পড়া হয়েছে

রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা প্রেক্ষাপটে পৃথক পৃথক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে। শনিবার রাত সোয়া ১০টার দিকে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংশ্লিষ্ট সব দলই প্রধান উপদেষ্টার প্রতি আস্থা ও সমর্থন জানিয়েছে।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকগুলোতে নির্বাচন আয়োজনের সময়সীমা, রাজনৈতিক সংস্কার, বিচারব্যবস্থার স্বচ্ছতা ইত্যাদি বিষয়ে দলগুলো তাদের অবস্থান তুলে ধরে। ড. ইউনূস বৈঠকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের সময়সীমা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ৩০ জুনের মধ্যেই ভোট অনুষ্ঠিত হবে—এ সময়সীমা অতিক্রম করা হবে না।

বৈঠকে অংশ নেয়া বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন (দলনেতা), ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ।

জামায়াতে ইসলামীর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

প্রেস সচিব জানান, কেউই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি বরং সবাই তাকে সময় ও সহযোগিতা দিতে প্রস্তুতির বার্তা দিয়েছে। এছাড়া একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হলেও ড. ইউনূস জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, আস্থা পুনর্ব্যক্ত দলগুলোর

আপডেট সময় ০৫:৩৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫