ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবিকে রাজনৈতিক চক্রান্ত আখ্যা এনসিপির, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানালো সমর্থন”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লব থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সঙ্গে ছাত্র উপদেষ্টাদের নাম জড়িয়ে পদত্যাগ দাবি করাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত’ বলে আখ্যা দিয়েছে। শনিবার (২৪ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন দলটির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “ছাত্র উপদেষ্টারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গেছেন। তারা গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করছেন। এই প্রেক্ষাপটে তাদের পদত্যাগ দাবি মূলত একটি ষড়যন্ত্রের অংশ।” তিনি ছাত্র উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের অপমান ও অপদস্থ করার ঘটনাও নিন্দা করেন।

বৈঠকে এনসিপি ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দলীয় সমর্থন পুনর্ব্যক্ত করে। একইসঙ্গে তারা আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে।

এই বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বাকি সদস্যরা হলেন- দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

প্রসঙ্গত, এনসিপির বৈঠনের আগে একইদিন প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথকভাবে বৈঠক করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানায় এবং বর্তমান সরকারের তিন উপদেষ্টার, যার মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা, তাদের পদত্যাগ দাবি করে। অপরদিকে জামায়াতে ইসলামী দুটি বিষয়ের ওপর রোডম্যাপ চায়—একটি জাতীয় নির্বাচনের তারিখ, অন্যটি জুলাই গণহত্যার বিচার ও সংস্কার প্রক্রিয়ার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী

ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবিকে রাজনৈতিক চক্রান্ত আখ্যা এনসিপির, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানালো সমর্থন”

আপডেট সময় ০৭:১৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫