ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে ন্যাটো সরাসরি জড়িত: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বেআইনি ও আগ্রাসী হামলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতা ছিল বলে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে ইরান। ইউরোপীয় মিত্ররা তেহরানের ওপর মার্কিনইসরায়েলি হামলায় সক্রিয়ভাবে সাহায্য করেছে বলে ন্যাটোর শীর্ষ প্রধানের এক স্বীকারোক্তির পর এই তীব্র প্রতিক্রিয়া জানায় মধ্যপ্রাচ্যের দেশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইসমাইল বাঘেই এক আনুষ্ঠানিক বিবৃতিতে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সাম্প্রতিক বক্তব্যকে একটি বড় প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি কড়া ভাষায় দাবি করেন যে মার্কিন জোট প্রধানের এই মন্তব্য মূলত ইরানের বিরুদ্ধে পশ্চিমা সামরিক জোটের সক্রিয় অপরাধমূলক অংশীদারিত্বেরএকটি স্পষ্ট এবং অকাট্য স্বীকারোক্তি  

তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে এই বেআইনি আগ্রাসনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেওয়া প্রতিটি সদস্য রাষ্ট্রকে এর সমস্ত ভয়াবহ পরিণতির জন্য আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ দায়বদ্ধ থাকতে হবে। ইরানি মুখপাত্র ইসমাইল বাঘেই তার বিবৃতিতে বিশেষভাবে ইউরোপের দুটি দেশ ইতালি এবং রোমানিয়ার নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে এই দুই দেশের প্রশাসনকে অবশ্যই বিশ্ববাসীর সামনে এখন জবাবদিহি করতে হবে যে তারা কেন ইরানের বিরুদ্ধে আমেরিকার এই অবৈধ আগ্রাসনে সরাসরি শামিল বাকোলাডহওয়ার নীতি বেছে নিয়েছিল। তেহরানের পক্ষ থেকে এই দুই দেশের কূটনৈতিক অবস্থানের তীব্র নিন্দা জানানো হয়।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট স্বীকার করেছিলেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচালিতঅপারেশন এপিক ফিউরিনামের সামরিক অভিযানকে সফল করতে ইতালি সরকার বড় ধরনের সামরিক সহায়তা প্রদান করেছিল।  তিনি জানান যে রোম প্রশাসন তাদের নিজেদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিগুলো থেকে আমেরিকার প্রায় ৫০০টি যুদ্ধবিমানকে ইরানের উদ্দেশ্যে উড়ে যাওয়ার এবং তেহরানে হামলা চালানোর সরাসরি অনুমতি দিয়েছিল।

ন্যাটো প্রধান মার্ক রুট তার ফক্স নিউজের সাক্ষাৎকারে রোমানিয়ার ভূমিকার কথাও বিস্তারিতভাবে প্রকাশ করেন। তিনি জানান যে যুদ্ধের সময় রোমানিয়ার রাজধানী বুখারেস্টকে তাদের সাধারণ বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছিল।  কারণ মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য মাঝ আকাশে জ্বালানি সরবরাহের বিশেষ ট্যাংক বাট্যাঙ্কার ফ্যাসিলিটিজনিশ্চিত করার লক্ষ্যে দেশটির সব বিমানবন্দরকে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহারের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে ন্যাটো সরাসরি জড়িত: ইরান

আপডেট সময় ১১:৩৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬