ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম

ইরান এখন আলোচনায় আগের চেয়ে ‘বেশি আন্তরিক’: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এ নিয়ে আলোচনা চলছে এবং ওয়াশিংটন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। তবে আমার মনে হচ্ছে, দিন যত যাচ্ছে ইরান আলোচনাকে আরও বেশি গুরুত্বের সঙ্গে নিচ্ছে। কেন এমন হচ্ছে, তা সবার কাছেই পরিষ্কার।”

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ট্রাম্প। তার দাবি, অভিযান চালানো হলে সেটি ‘অপারেশন এপিক ফিউরি’-র চেয়েও বড় হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং নতুন কোনো সামরিক নির্দেশও জারি করা হয়নি। ট্রাম্পও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। পরিস্থিতির ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ

ইরান এখন আলোচনায় আগের চেয়ে ‘বেশি আন্তরিক’: ট্রাম্প

আপডেট সময় ০১:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬