ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে একসঙ্গে হামলা চালাল বাহরাইন-কুয়েত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে এবার সরাসরি সামরিক অভিযানে যোগ দিয়েছে বাহরাইন ও কুয়েত। ইরানের হামলার জবাবে দেশ দুটি যৌথভাবে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে বাহরাইন ও কুয়েতের যুদ্ধবিমান ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ভান্ডার লক্ষ্য করে হামলা চালায়। এ অভিযানে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি আকাশপথে নিরাপত্তা সহায়তাও দেয় দেশটি।

এর আগে যুদ্ধের শুরুতেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তবে এবার বাহরাইন ও কুয়েত সরাসরি অভিযানে অংশ নেওয়ায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের হামলার সবচেয়ে বেশি শিকার হয়েছিল বাহরাইন ও কুয়েত। সেই কারণেই এবার পাল্টা জবাব দিতে সরাসরি যুদ্ধে যুক্ত হয়েছে দেশ দুটি।

যদিও সৌদি আরব ও আমিরাতের তুলনায় বাহরাইন ও কুয়েতের সামরিক সক্ষমতা সীমিত। তবুও সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়েছে বাহরাইন। পাশাপাশি ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও স্থাপন করে দেশটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে কটূক্তি, রণক্ষেত্রে পরিণত বাকৃবি আহত ১৩

ইরানে একসঙ্গে হামলা চালাল বাহরাইন-কুয়েত

আপডেট সময় ০৩:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬