ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও হচ্ছে না কাজ, আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এবার ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও আন্দোলন শেষ হচ্ছে না। বরং নতুন করে একাধিক দাবি সামনে এনেছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) সংগঠনটির দাবি, শুধু মন্ত্রীর পদত্যাগ নয়, পরীক্ষার প্রশ্নফাঁস ও আন্দোলন ঘিরে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোরও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এনডিটিভি জানায়, শনিবার (২৫ জুলাই) বিকেলে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সংবাদ সম্মেলনে সিজেপির সভাপতি অভিজিৎ দিপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের পরিবার কি এক রুপি করে ক্ষতিপূরণ পাবে না? প্রতিটি পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি আরও বলেন, ‘২০ জুলাই আন্দোলনকারীদের ওপর যেসব পুলিশ সদস্য হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ২০ জুলাই বা তারপর থেকে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে।পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সকে (আরএএফ) প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায় সংগঠনটি।

এক মাসের বেশি সময় আগে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন পরে প্রশ্নফাঁস, বেকারত্ব, সরকারি জবাবদিহি এবং কর্মসংস্থানের মতো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিস্তৃত হয়। গত ২০ জুলাই সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলের সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও অন্যান্য ব্যবস্থা নেয়। ওই ঘটনায় বহু শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও হচ্ছে না কাজ, আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

আপডেট সময় ০৫:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬