ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ থেকে ২ ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে: ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

এবার মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যেদিন থেকে জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকে আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি।

আজ সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বিদেশ থেকে তাকে হত্যার জন্য নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে ফজলুর রহমান বলেন, আজ আমার বাসার সামনে মব তৈরি করে হত্যার স্লোগান দেয়া হয়েছে।

তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে আমার এ দেশে পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমাকে হত্যা করতে স্লোগান দেয়া হচ্ছে। এরা সবাই জামায়াতের লোক। তিনি আরও বলেন, মৃত্যুকে আমি ভয় পাই না কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। হে বাংলাদেশের মানুষ, যে দেশের জন্য আমি ৫৪ বছর আগে যুদ্ধ করেছি, সেই দেশে কি অপমৃত্যু কাম্য?

তিনি বলেন, দুইজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। ৫ আগস্টকে কালো শক্তি বলেননি দাবি করে পুরো বক্তব্য শোনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা। কোনো অন্যায় করলে এর জন্য ক্ষমা চাইতেও প্রস্তুত বলেও জানান তিনি। এসময় শোকজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এর জবাব তিনি তার দলকে দেবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে ২ ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে: ফজলুর রহমান

আপডেট সময় ০৩:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫