ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ ঝাড়া যুবককে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে, এমন বক্তব্য দেইনি, প্রমাণ হলে ক্ষমা চাইবো: ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যারা ৫ আগস্ট ঘটাইছে তারা কালো শক্তি, একথা আমি বলিনি। সমস্ত বক্তব্য শোনার আহ্বান জানান তিনি। তিনি বলেন, যদি প্রমাণ হয় তাহলে আমি ক্ষমা চাইবো। মুক্তিযোদ্ধার বিষয়ে আপোস করবো না। মব বা মৃত্যুতে আমার ভয় নেই।

আজ সোমবার দুপুরে হাইকোর্টের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে শ্লোগান দিচ্ছেন। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিচ্ছে।

তিনি বলেন, আমাকে হত্যা করতে চায়, সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেপ্তার করতে পারেন। কিন্তু আমাকে হত্যা করার কথা বলছেন কেন। একজন মুক্তিযোদ্ধা হিসাবে কি আমার বাঁচার অধিকার নেই।

বিএনপির পক্ষ থেকে দেয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেয়ার। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ

৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে, এমন বক্তব্য দেইনি, প্রমাণ হলে ক্ষমা চাইবো: ফজলুর রহমান

আপডেট সময় ০৩:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫