ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

আমার নাম ‘ফজু পাগলা’ দিয়েছে জামায়াতে ইসলামী: ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার ‘ফজু পাগলা’ নাম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।তিনি বলেন, আমাকে হত্যা করতে চায়। বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। কাল রাতে বা পরশু রাতে দেখলাম এরা সবাই জামায়াতের লোক।

আজ সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা। ফজলুর রহমান বলেন, ৫ আগস্ট একটি কালো শক্তি ঘটিয়েছে– আমি এ কথা বলিনি। আমার সমস্ত বক্তব্য আপনারা শুনুন। আমি কোথায় এ কথা বলেছি বলেন। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব।

তিনি বলেন, আমার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। শোকজের উত্তর আমি আমার দলকে দেব। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, দুজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলেছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবেই আমার আছে।

ফজলুর রহমান বলেন, জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলব, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

আমার নাম ‘ফজু পাগলা’ দিয়েছে জামায়াতে ইসলামী: ফজলুর রহমান

আপডেট সময় ০৬:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫