ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী

কারাগারে হার্ট অ্যাটাক: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে ভর্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইতিহাসে এ প্রথমবার কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেফতার ও জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি ছিলেন এ বি এম খায়রুল হক। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠে আসছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও

কারাগারে হার্ট অ্যাটাক: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৮:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫