ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে টয়লেট থেকে উদ্ধার ১৪ ককটেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় একটি পরিত্যক্ত টয়লেট থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জয়নাল আবেদিনের পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে চারটি প্লাস্টিকের বালতিতে রাখা এসব ককটেল উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে একটি মহল এগুলো মজুত করে রেখেছিল। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে টয়লেট থেকে উদ্ধার ১৪ ককটেল

আপডেট সময় ১২:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫