ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি কখনো করে না। তিনি বলেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে না। গতকাল বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে এক উঠান বৈঠকে মির্জা আব্বাস বলেন, ‘একটি দল তাদের ধর্মকে খাটো করে অন্য একটি দেশকে খুশি করার চেষ্টা করছে। বিএনপি কখনো এ ধরনের রাজনীতি করে না।’

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে-গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা এবং দেশের অর্থনৈতিক অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংস ও লুটপাটের শিকার হয়েছে। এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তবে তারা সম্পূর্ণ চলে গেছে-এটিও পুরো সত্য নয়। আমাদেরকে সব দিক থেকে সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষের স্বার্থে কাজ করতে হবে।’

মির্জা আব্বাস বলেন, আগামী নির্বাচনে যাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারাই নির্বাচনকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে। বিএনপির জয় নিশ্চিত জেনে দুই-একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করছে। তবে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের উত্থান হতে দেওয়া হবে না। দেশের মানুষ গণতান্ত্রিকভাবে স্বচ্ছ ও ন্যায্য নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তিনি বলেন, ‘দেশের জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা প্রতিশ্রুতি বা কৌশল ব্যবহার করা হচ্ছে। বিএনপি সবসময় সৎ, স্বচ্ছ ও ন্যায্য রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে। আমাদের লক্ষ্য দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না: মির্জা আব্বাস

আপডেট সময় ১১:০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫