ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে মাঠে কাজ শুরু করেছে বিএনপি: আমীর খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে বিরত রাখতে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠে কাজ শুরু করে দিয়েছে।

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জিয়া ফুটবল টুর্নামেন্টের উদবোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

এ সময় আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে দেশে ক্রীড়ার ওপর জোর দিচ্ছে বিএনপি। এছাড়া জনগণ নির্বাচিত করলে ভবিষ্যতে দেশের প্রতিটা উপজেলায় ক্রীড়া কমপ্লেক্স করার পরিকল্পনার কথা বলেন তিনি।

এ সময় দলের সহ-সাংগঠনিক সম্পাদক, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাফিল খসরুসহ মহানগর ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে মাঠে কাজ শুরু করেছে বিএনপি: আমীর খসরু

আপডেট সময় ১১:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫