ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

জামায়াত ক্ষমতায় আসলে প্রথম অঙ্গীকার হবে- আমরা রাজা হবো না, জনগণকে প্রজা বানাবো না: রফিকুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমাদের প্রথম অঙ্গীকার হবে- আমরা রাজা হবো না, জনগণকে প্রজা বানাবো না। তিনি বলেন, আমরা হবো জনগণের সেবক আর জনগণ হবে আমাদের ভাই-বন্ধু। সবাই মিলে আমরা এই সুন্দর বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ। দুর্নীতি বন্ধ করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ চায় দুর্নীতিমুক্ত দেশ।

আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজিত ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, গ্রাম-গঞ্জ, শহর-বন্দর, চায়ের দোকান থেকে সচিবালয় সর্বত্র এখন আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, আগামী দিনে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। জনগণের কথা একটাই আমরা সবাইকে দেখেছি, এবার জামায়াতকে দেখব। আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাই, আমাদের একবার ভালো করে দেখুন। বিভিন্ন জরিপের ফলাফলও আপনাদের জানা আছে আলহামদুলিল্লাহ, দিন যত যাচ্ছে, জামায়াতের জনসমর্থন ততই বাড়ছে।

বেকার সমস্যা নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরে রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, বাংলাদেশে কোনো বেকার থাকবে না। আমরা দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে ও শক্তিতে রূপান্তরিত করব। রাষ্ট্রীয় উদ্যোগে মিল-কলকারখানা স্থাপন করা হবে।

নারীদের বিষয়ে তিনি বলেন, মা জাতির মর্যাদা সবার উপরে। মেয়েদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থাকবে। মেয়েরা বিসিএস দেবে, আর্মিতে যোগ দেবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে। অমুসলিম নাগরিকদের প্রসঙ্গে রফিকুল ইসলাম খান বলেন, আমরা তাদের সংখ্যালঘু মনে করি না। তারা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। এদেশে জন্ম নেওয়া প্রতিটি দেশপ্রেমিক মানুষ সমান অধিকার ভোগ করবে। বাংলাদেশের নাগরিক হিসেবে তারা অন্যদের মতোই সমান অধিকার পাবে।

তিনি আরও বলেন, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও দখলবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি আধুনিক ও মানবিক ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমার বিশ্বাস, কোনো সাংবাদিকই চান না চাঁদাবাজ বা দুর্নীতিবাজ কেউ টিকে থাকুক। সাংবাদিক, নারী কিংবা পুরুষ কেউই চাঁদাবাজি সমর্থন করেন না।

রফিকুল ইসলাম খান আরও বলেন, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমরা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দিয়েছি, যা তাদেরও প্রতিশ্রুতির অংশ ছিল। এই দেশ কারো বাপের নয়, কোনো বিশেষ পরিবারেরও নয়। এই দেশ ১৮ কোটি মানুষের দেশ। রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। অনুষ্ঠানে জেলা, শহর, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

জামায়াত ক্ষমতায় আসলে প্রথম অঙ্গীকার হবে- আমরা রাজা হবো না, জনগণকে প্রজা বানাবো না: রফিকুল ইসলাম

আপডেট সময় ০২:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫