ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

নুরের বক্তব্য থামিয়ে দিলেন হাসনাত, ছুড়লেন চ্যালেঞ্জ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১০৪৫ বার পড়া হয়েছে

এবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য থামিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাসনাতের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তোলেন নুর। সম্প্রতি একটি আলোচনাসভায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই আলোচনাসভায় পাশাপাশি বসেছিলেন নুর ও হাসনাত। এক পর্যায়ে নুরুল হক নুর বলেন, এনসিপিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা দিতেই হবে। মান্না ভাইয়েরা আগেই শাপলা চেয়েছিলেন। কিন্তু তাদের দেওয়া হয়নি। কারণ গেজেটে শাপলা নেই।

নুরুল হক নুর বলেন, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয়নি। ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি হয়নি, এসপি হয়নি, ইউএনও হয়নি। কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে… নুরুল হক নুর এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্পিকার অন করেন হাসনাত। তখন নুর তাকে বলেন, তুমি পরে বল।

তবে নুরের সেই কথায় সায় না দিয়ে হাসনাত বলেন, কেউ যদি দেখাতে পারেন যে কোনো জায়গায় সুপারিশ করেছি এসপি, ডিসি, ইউএনও, ওসি নিয়োগ দেওয়ার জন্য—তাহলে এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দেব।

এ সময় হাসনাত নুরকে উদ্দেশ করে বলেন, ‘আপনিও বিভিন্ন লিস্ট পাঠিয়েছেন, ভাগ-বাটোয়ারায় না মেলায় এনসিপির সমালোচনা করছেন।’ হাসনাতের বক্তব্যের পর নুর বলেন, ‘এরা নতুন রাজনীতিতে আসছে তো, এদের শিষ্টাচারে একটু ঘাটতি আছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

নুরের বক্তব্য থামিয়ে দিলেন হাসনাত, ছুড়লেন চ্যালেঞ্জ

আপডেট সময় ০৫:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫