ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নেই: মনির কাসেমী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কাসেমী পরিষদের উদ্যোগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

এদিন মনির হোসাইন কাসেমী বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেয়, কেউ কেউ আবার রোজা ও পূজা এক করে ফেলে। কেউ কেউ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে।

জামায়াতের কড়া সমালোচনা করে তিনি বলেন, পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও কিছু অসাধু ব্যবসায়ী নিচে বাটখারা রেখে ১ কেজির জায়গায় ৮০০ গ্রাম ফল দেয়। আমরা পাল্লাকে পছন্দ করি, কিন্তু ৮০০ গ্রামের পাল্লাকে সমর্থন করি না। আমরা ইসলামকে সাপোর্ট করি, ইসলাম আমাদের প্রাণের স্পন্দন, তবে সেই ইসলাম হতে হবে মদীনার ইসলাম—জামায়াতে ইসলামী নয়। ৮০০ গ্রামের জামায়াতে ইসলামকে আমরা পছন্দ করি না, তাদের ভোট দেওয়াও জায়েজ নয়।

জলাবদ্ধতা ও নাগরিক সমস্যার জন্য আগের সংসদ সদস্য শামীম ওসমানের ব্যর্থতাকে দায়ী করে মনির কাসেমী বলেন, আগের এমপি আমাদের ফতুল্লায় থাকতেন না, তাই সমস্যা সমাধানও করেননি। বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজ করেননি। অল্প বৃষ্টিতেই ফতুল্লা ডুবে যায়। আমি যদি জিততে পারি, তাহলে আগামী ৫ বছরে জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করবো, না পারলে এখানেই থাকবো। তিনি আরও বলেন, যে আওয়ামী লীগের কর্মীরা চাঁদাবাজি, জবরদখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়, তাদের গায়ে কোনো আঁচড় লাগতে দেবো না। তবে অপরাধী যদি হয়, সে যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নেই: মনির কাসেমী

আপডেট সময় ০৫:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫