ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

সালমান শাহ: চার বছরের ক্যারিয়ারে কিংবদন্তি, তিন দশক পরও অমলিন বেদনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

ঢালিউডের আকাশে ঝলক দিয়ে মিলিয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমা দিয়েই জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর—তার অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো চলচ্চিত্র অঙ্গন। প্রায় তিন দশক পার হলেও সেই শোক আজও তাজা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ আবেগ ভরা স্মৃতিচারণা করলেন সেই দিনটির। তিনি বলেন,
“আমার মতে দেশে যত নায়ক এসেছে, তাদের মধ্যে সালমান শাহ সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল। হঠাৎ খবর এল—সালমান মারা গেছে। বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল, যেন আকাশ ভেঙে পড়ল মাথার ওপর।”

তিনি আরও জানান, “যতটুকু মনে পড়ে, সালমান স্ট্রেচারে শুয়ে ছিল। গায়ে কোনো জামা ছিল না, শুধু গলায় ছিল একটি চেইন। মনটা এত ভারী হয়ে গিয়েছিল যে কাছে যেতেও পারিনি—অজান্তেই মাটিতে বসে পড়েছিলাম।” সেই মুহূর্তের স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। তার ভাষায়, “ওর চলে যাওয়া শুধু একটি মৃত্যুর খবর ছিল না, ছিল একটি যুগের অবসান।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটন প্লাজার নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সালমান শাহর নিথর দেহ। দীর্ঘ তদন্তের পর বিষয়টি বর্তমানে হত্যা মামলা হিসেবে পুনর্গঠন করা হয়েছে।

আজও দর্শকদের চোখে সালমান শাহ শুধু একজন অভিনেতা নন—তিনি এক কিংবদন্তি, যার মৃত্যু যেমন রহস্যে ঘেরা, তেমনি তার জনপ্রিয়তা সময়ের স্রোত পেরিয়ে আরও গভীর হয়ে উঠেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

সালমান শাহ: চার বছরের ক্যারিয়ারে কিংবদন্তি, তিন দশক পরও অমলিন বেদনা

আপডেট সময় ১০:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫