ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুই শিক্ষার্থী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা ভ্যানচালক ও পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা–পাবনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই শিক্ষার্থীকে নিয়ে একটি ভ্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় পাবনামুখি বাঁশবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুই শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৯:৫৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫