ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না: ডিএসসিসি প্রশাসক রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে ইসরায়েল: রুশ জেনারেল যুক্তরাষ্ট্রকে সহায়তা মানেই যুদ্ধে অংশ নেয়া: উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি আট মাসে ইমরান খানের সঙ্গে স্ত্রীর প্রথম দেখা, কথা হলো ৩৫ মিনিট দ্য প্রিন্টের প্রতিবেদন: ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত ‘ইমাম-উলামা’দের চাপে কনসার্টের অনুমতি বাতিল বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারে মেয়ে ও আইনজীবী

লঞ্চঘাটে ‘চাঁদা’ তুলতে গিয়ে দুই সহযোগীসহ ছাত্রদল নেতা আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

এবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে ‘চাঁদা’ তুলতে গিয়ে দুই সহযোগীসহ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়ন আটক হয়েছে।আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে আটক নয়ন রামগতি আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। আটক অপর দুইজনের মধ্যে আহাদ আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে ও ইকবাল হোসেন রামগতি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট থেকে চাঁদাবাজির অভিযোগে কোস্টগার্ড তাদেরকে আটক করে।

রামগতি উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বলেন, লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নয়নসহ ৩ জনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের কাছ থেকে রশিদ বই উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চঘাটের ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে তাদেরকে রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, কোস্টগার্ড ৩ জনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছেন। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা হলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না: ডিএসসিসি প্রশাসক

লঞ্চঘাটে ‘চাঁদা’ তুলতে গিয়ে দুই সহযোগীসহ ছাত্রদল নেতা আটক

আপডেট সময় ০৫:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫