ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাপের কামড়, মৃত্যুভয়ে আঙুল কেটে ফেললেন কৃষক! ডাক্তাররা জানালেন- সাপটি বিষধরই ছিল না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে

এবার চীনে এক ব্যক্তি সাপে কামড় দেওয়ার পর মৃত্যুভয়ে নিজের আঙুল নিজেই কেটে ফেলেছেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা জানালেন—সাপটি মোটেও বিষধর ছিল না। ScienceAlert–এর প্রতিবেদনে বলা হয়েছে, ঝেজিয়াং প্রদেশের শাংইউ জেলায় নিজের ক্ষেতে কাজ করছিলেন ৬০ বছর বয়সী কৃষক ঝ্যাং। এ সময় একটি সাপ তার আঙুলে কামড় দেয়।

তিনি মনে করেন, এটি সেই কুখ্যাত ‘ফাইভ-স্টেপ স্নেক’, যাকে নিয়ে প্রচলিত আছে—এই সাপ কামড়ালে পাঁচ পা হাঁটার আগেই মানুষের মৃত্যু হয়। এই আতঙ্কে ঝ্যাং ভাবেন, বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগেই আঙুল কেটে ফেলতে হবে। মুহূর্তের মধ্যে তিনি নিজের আঙুল কেটে ফেলেন এবং দ্রুত হাসপাতালে ছুটে যান।

এদিকে হাসপাতালে পৌঁছে চিকিৎসকেরা কামড়ের চিহ্ন পরীক্ষা করে নিশ্চিত করেন যে সাপটি একেবারেই বিষধর নয়। Fox News জানিয়েছে, চিকিৎসকদের মতে, ঝ্যাং যে ভয় পেয়ে নিজের আঙুল কেটেছেন, তা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়। সাপটি তার জীবনের কোনো ঝুঁকি তৈরি করেনি।

এই ঘটনা দেখিয়ে দিয়েছে—বন্যপ্রাণী সম্পর্কে ভুল ধারণা ও কুসংস্কার মানুষকে কতটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে যেখানে সাপ নিয়ে নানা মিথ প্রচলিত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী

সাপের কামড়, মৃত্যুভয়ে আঙুল কেটে ফেললেন কৃষক! ডাক্তাররা জানালেন- সাপটি বিষধরই ছিল না

আপডেট সময় ০৪:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫